1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে যানজট নিরসনে প্রসাশনের সতর্কতা পটুয়াখালীতে ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করল কলেজ ছাত্র শুভ ঢালী নিখোঁজের ১দিন পর রিপনের লাশ নদীর পাড় থেকে উদ্ধার কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে মিলনকে গণধোলাই দিয়ে পুলিশে ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন

লংগদু সেনা জোনের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

 

রাঙামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে উপজেলার ঝর্ণাটিলা এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গাঁজা জব্দ করা হয়েছে।

শনিবার (৮ নবেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোন কমান্ডারের নির্দেশনায় লংগদু-বাইট্টাপাড়া রুটে সেনাবাহিনীর একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে পশ্চিম বাইট্টাপাড়া বরাদম রোড ও কাঠালতলা এলাকায় সেনা সদস্যরা গোপনে অবস্থান নেয়।

চোরাকারবারীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে রুট পরিবর্তন করে ঝর্ণাটিলা বাইট্টাপাড়া রোডে প্রবেশ করে। সকাল ৭টা ৫০ মিনিটে টহলদল সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে বস্তাভর্তি মালসহ দেখতে পায়। কিছুক্ষণের মধ্যে একটি মোটরসাইকেল তার কাছে এলে সেনা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামার নির্দেশ দিলে তারা বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দলের সদস্যরা বস্তা উদ্ধার করে, যেখানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা) পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো লংগদু ও বাইট্টাপাড়া এলাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

সেনা জোন সূত্রে জানা যায়, চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং পুরো এলাকা এখন সেনা নজরদারিতে রয়েছে। উদ্ধারকৃত গাঁজা পরবর্তীতে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনা জোন কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার রোধে এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট