1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন

পটুয়াখালীতে ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি: নদীতীরের কেন্দ্রের বদলে ঘনবসতিপূর্ণ এলাকায় ভোটের দাবি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নে ভোটার উপস্থিতি বাড়াতে একটি ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি উঠেছে। স্থানীয়রা বলছেন, বর্তমান কেন্দ্রটি নদীতীরে হওয়ায় ভোট দিতে অনেকেই অনিচ্ছুক, তাই সেটি সরিয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় স্থানান্তর করা প্রয়োজন।

পটুয়াখালী সদর উপজেলার ১০ নম্বর মরিচবুনিয়া ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের অস্থায়ী ভোটকেন্দ্র ৮৬ নম্বর দক্ষিণ বরুনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তনের দাবি জানানো হয়েছে। দাবি করা হয়েছে, এই কেন্দ্রের বদলে উত্তর-পূর্ব বরুনবাড়িয়ার ২০৯ নম্বর ফুলনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হোক।

৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন প্যাদা এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন অফিসে লিখিত আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, দক্ষিণ বরুনবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি নদীতীরে এবং ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ প্রান্তে অবস্থিত। কেন্দ্রটি তাফালবাড়িয়া এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হওয়ায় অধিকাংশ ভোটার সেখানে যেতে অনীহা প্রকাশ করেন।

তার দাবি, বিদ্যালয়টির মাঠ ছোট হওয়ায় ভোটের দিন পুরুষ ও মহিলা ভোটারদের একসঙ্গে লাইনে দাঁড়ানো সম্ভব হয় না। স্থান সংকুলান না থাকায় প্রায়ই বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এতে ভোটার উপস্থিতি কমে যায়।

জাকির হোসেন প্যাদা বলেন, “ঘনবসতিপূর্ণ উত্তর-পূর্ব বরুনবাড়িয়ার ফুলনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করলে ভোটারদের অংশগ্রহণ ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে।”

উত্তর-পূর্ব বরুনবাড়িয়ার ফুলনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তাফালবাড়িয়া ও বরুনবাড়িয়ার মাঝামাঝি অবস্থিত। স্থানীয়দের মতে, এটি ভোটদানের জন্য নিরাপদ ও সহজগম্য স্থান।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান জানান, “বর্তমান ভোটকেন্দ্রটি সরেজমিন পরিদর্শন শেষে নীতিমালা অনুযায়ী অস্থায়ীভাবে নির্ধারণ করা হয়েছে। কেন্দ্র পরিবর্তনের আবেদন নির্বাচন কমিশনে পাঠানো হলে তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট