1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

লালমোহনে খালের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলায় খালের পানিতে ডুবে মোছা. আয়েশা মনি নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশু আয়েশা মনি ওই এলাকার মো. জুয়েল হাওলাদারের মেয়ে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাসার পাশে খেলছিল আয়েশা মনি। তার মা ছালমা বেগম একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হওয়ায় স্কুলে ছিলেন। বাবা জুয়েল হাওলাদার বাসায় থাকলেও মেয়েকে বাসার পাশে খেলতে দেখেছিলেন। কিছুক্ষণ পর আয়েশার সাড়াশব্দ না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালে নামলে পায়ের সঙ্গে শিশুর শরীরের স্পর্শ পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, “এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট