1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

যন্ত্রের দাপটে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী কৃষিযন্ত্র

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

কৃষিপ্রধান বাংলাদেশে কৃষি কাজের ধরনে লেগেছে আমূল পরিবর্তন। এক সময় গ্রামবাংলার মাঠে গরু দিয়ে হালচাষ, মই টানা, দোন দিয়ে পানি তোলা ছিল নিত্যদিনের দৃশ্য। এখন সে চিত্র আর দেখা যায় না। যান্ত্রিক যুগে কৃষিকাজেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। ট্রাক্টর, পাওয়ার টিলার আর হারভেস্টার মেশিন দখল করে নিয়েছে হাল, লাঙ্গল ও জোয়ালের জায়গা।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর বাজারের কাঠের লাঙ্গল ও জোয়াল বিক্রেতা মতীন্দ্র বিশ্বশর্মা বলেন,“গৃহস্থ কাজের জন্য আমাদের তৈরি কাঠের লাঙ্গল, জোয়াল, মই এখন আর আগের মতো চলে না। তবু ঐতিহ্য ধরে রাখার জন্য কোনোভাবে টিকে আছি।”

তিনি জানান, এমন এক সময় ছিল যখন গ্রামের প্রতিটি বড় গৃহস্থের বাড়িতে থাকত হালের বলদ, কাঠের লাঙ্গল, জোয়াল, মই, বিন্দা ও দোন। ভোর হতেই কামলারা গরু ও লাঙ্গল কাঁধে নিয়ে জমিতে যেত। গভীর রাত পর্যন্ত দোন দিয়ে পানি সেচ দিত।

এখন গ্রামবাংলার মাঠে হালের বলদ আর দেখা যায় না বললেই চলে। জমি চাষে ব্যবহৃত হচ্ছে ইঞ্জিনচালিত ট্রাক্টর ও পাওয়ার টিলার। সেচে ব্যবহৃত হচ্ছে স্যালো মেশিন। ফসল কাটায় এসেছে হারভেস্টার মেশিন। ফলে এক সময়ের দলবদ্ধ ধানকাটা কিংবা চাষাবাদের সেই সামাজিক রূপ আজ স্মৃতিতে পরিণত হচ্ছে।

স্থানীয়রা বলছেন, যন্ত্রের দাপটে কৃষি উৎপাদন বেড়েছে, সময় ও শ্রম খরচও কমেছে। তবে এতে হারিয়ে যাচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী কৃষিযন্ত্র ও সংশ্লিষ্ট কারিগরদের জীবিকা। অনেকেই পেশা বদল করতে বাধ্য হচ্ছেন।

কৃষি বিশেষজ্ঞরা মনে করেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি হলেও ঐতিহ্য ও কারিগরি দক্ষতাগুলো সংরক্ষণ করা জরুরি। কারণ, এই ঐতিহ্যই বহন করে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও কৃষিভিত্তিক জীবনচিত্রের ইতিহাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট