1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

 বাউফলে নিখোঁজের তৃতীয় দিনে খাল থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তৃতীয় দিনে খালের পানিতে ভাসমান অবস্থায় এক শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুর রশিদ হাওলাদার (১০২) ধুলিয়া ইউনিয়নের ব্রিজ ঢাল এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাউফলের কালিশুরী ইউনিয়নের কুমারখালি এলাকায় খালের পানিতে ভাসমান অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (২ নভেম্বর) সকালে আব্দুর রশিদ হাওলাদার তার ছোট ছেলে জাকির হোসেনের বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। তবে তারা নিখোঁজের বিষয়টি পুলিশকে জানাননি।

মরদেহ উদ্ধারের পর রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “নিখোঁজের বিষয় কিংবা মরদেহ উদ্ধারের ঘটনা কোনোটিই পরিবার থেকে পুলিশকে জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।”

তিনি আরও জানান, বৃদ্ধ আব্দুর রশিদ বয়সজনিত কারণে মানসিকভাবে অস্বাভাবিক ছিলেন। সুরতহালের ভিত্তিতে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি। পরিবারের আবেদনে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট