1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

নির্বাচনের পর সেনাবাহিনী ফিরবে সেনানিবাসে, বললেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আরও সুসংহত হবে বলে মন্তব্য করেছেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “সরকারের রূপরেখা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও মজবুত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক হবে। তখন সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে—আমরা সেটার অপেক্ষায় আছি।”

তিনি আরও বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের প্রস্তুতি নেওয়া। কিন্তু গত ১৫ মাস ধরে আমরা মাঠে দায়িত্ব পালন করছি। নির্বাচনের পরও কিছুদিন হয়তো থাকতে হবে। এতে প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তবে সেনাবাহিনী সব চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্ব পালন করছে। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশ অতীতে দেখেনি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারণার বিষয়ে জিওসি আর্টডক বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই—সেনাবাহিনী প্রধান ও সিনিয়র নেতৃত্বের প্রতি বাহিনীর প্রতিটি সদস্য অনুগত। এসব মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আইনি নয়, সত্যের মাধ্যমেই জবাব দিতে হয়।”

সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট