1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

জাতীয় নির্বাচনে জোট নয়, নির্বাচনী সমঝোতায় যাবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনও রাজনৈতিক জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি জানিয়েছেন, নির্বাচনী সমঝোতার মাধ্যমে দেশপ্রেমিক ও প্রতিশ্রুতিশীল দলগুলোর সঙ্গে একযোগে নির্বাচনে অংশ নিতে চায় জামায়াত।

বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াতের তৃতীয় মেয়াদে আমির নির্বাচিত হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় ফিরে বিমানবন্দরে দলের নেতা-কর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা পান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, “আমরা কোনও জোট করার সিদ্ধান্ত নিইনি, জোট করবও না। আমরা নির্বাচনী সমঝোতা করব। শুধু ইসলামী দল নয়, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল যারা আছেন, তারাও যুক্ত হচ্ছেন। আগামীতে আরও অনেক দল এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হবেন। আমরা সবাইকে নিয়ে দেশ গড়তে চাই।”

গণভোটের বিষয়ে দলের অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, “গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে? তাই আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনগত ভিত্তি পাক।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেরাই তো নির্বাচন চায়নি। আপনারা কি তাদের উপর জোর করে নির্বাচন চাপিয়ে দেবেন? তারা নির্বাচনে বিশ্বাসী—সেটা তারা প্রমাণ করতে পারেনি। যেটা তারা চায় না, সেটা এখন তাদের উপর চাপিয়ে দিলে জুলুম হবে না?”

আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। দুঃশাসনের কারণে মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাই দুঃশাসনের যত কারণ ছিল, সেগুলো দূর করা জরুরি। সবচেয়ে বড় কারণ দুর্নীতি। আমরা জাতিকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। আমি দুর্নীতি করব না, কাউকে করতে দেব না—এমন প্রতিজ্ঞাই দেশকে এগিয়ে নেবে।”

পি আর (PR) পদ্ধতি ও ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রের ফর্মুলা হলো একাধিক দল ও আদর্শের প্রতিযোগিতা। আমাদের পি আর পদ্ধতির দাবি শ্রেষ্ঠ দাবি বলে মনে করি। জনগণ এটি বিবেচনায় নেবে। জনগণকে নিয়েই আমরা কাজ করব। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করব না।”

তিনি আরও বলেন, “জনগণ যদি মনে করে ভবিষ্যতে যেন আর কোনও ফ্যাসিবাদ না আসে, সেজন্য পি আর পদ্ধতি প্রয়োজন। আমরা সেই দাবিতে অটল থাকব। সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। কারণ, নির্বাচন দেরি হলে বিভিন্ন ধরনের আশঙ্কা তৈরি হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট