1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

মেয়ে পালিয়ে যাওয়া সহ্য করতে না পেরে অভিমানে মায়ের রেলের নিচে আত্মহত্যা

মোঃ সাখাওয়াত হোসেন,  ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্রী মেয়ের পালিয়ে যাওয়ার অভিমানে এক মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মায়ের নাম মিম বেগম (৩৭)। তিনি উপজেলার আলগী ইউনিয়নের গোডাউন বালিয়া গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভাঙ্গা উপজেলার গোডাউন বালিয়া গ্রামের রেললাইন সংযোগ স্থানে এই হৃদয় বিদায়ক দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙ্গা প্রস্তাবিত রেলওয়ে থানার ইনচার্জ সাফুর আহমেদ, এএসআই শওকত হোসেন, কনস্টেবল ফিরোজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যান্য।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিম বেগমের মেয়ে আশিকা (১৪) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে আশিকা এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। পরে তাকে ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় ফিরিয়ে আনেন তার মা মিম বেগম। গতকাল মেয়েকে কোচিং করাতে ভাঙ্গা বাজারে নিয়ে যান তিনি। সেখান থেকে পুনরায় মেয়েটি পালিয়ে যায়। এরপর থেকেই মা মিম বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং আর বাড়িতে ফেরেননি। অবশেষে আজ সকালে ট্রেনের কাটা তিনি আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা

সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মিম বেগম।

স্থানীয়রা আরো জানান, ট্রেনে কাটা পরা মহিলাটি (মিম) খুবই ভালো মানুষ ছিলেন তবে মেয়ের (আশিকা)  গতকাল চান্দ্রা গ্রামের এক ছেলের সাথে চলে যাওয়ায় তিনি অনেক কষ্ট, দুঃখ হতাশায় ভুগছিলেন। এই দুঃখে, লজ্জায় এবং হতাশায় মহিলাটি আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা।

এবিষয়ে ভাঙ্গা রেলওয়ে প্রস্তাবিত থানার ইনচার্জ (এস.আই) সাফুর আহমেদ দৈনিক রুপালী বাংলাদেশকে বলেন, “আমরা খবর শুনে দ্রুত ঘটনা স্থলে আসি। ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় এক মহিলার বিকৃত লাশ দেখতে পাই। মৃত্যের বিষয়ে ধারণা করা হচ্ছে মহিলাটি কোনো হতাশায় ভুগছিলেন এমন ঘটনা থাকতে পারে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট