1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন, জনসচেতনতায় জোর মির্জাগঞ্জে ২২ লাখ টাকার ‘কালো মানিক’: খালেদা জিয়াকে উপহার দেওয়া ষাঁড় এখন বিক্রির জন্য কলাপাড়ায় কলেজ শিক্ষককে হত্যাচেষ্টার অভিযোগে সহকর্মীর বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ বাউফলে নিখোঁজ চার কিশোরী চারদিন পর গাজীপুর থেকে উদ্ধার পটুয়াখালীতে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং হানি ট্র্যাপে ব্ল্যাকমেইল করে ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপি নেতাসহ তিনজন গ্রেপ্তার

ভোলা সরকারি কলেজে “কৃত্রিম বুদ্ধিমত্তা” কর্মশালার অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে “Workshop on Mastering English with AI Assistant” শীর্ষক কর্মশালার অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিভাগের একটি কক্ষে আয়োজিত এ কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কৌশল শেখানো হয়।

হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম, এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কাজী মো. হাসান

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. ইসরাফিল বলেন, “বর্তমান বিশ্বে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং জ্ঞান, যোগাযোগ এবং ক্যারিয়ার উন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের শিক্ষা ও কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। হিসাববিজ্ঞান বিভাগের এই উদ্যোগ শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাবেদ। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ChatGPTসহ বিভিন্ন AI টুল ব্যবহার করে ইংরেজি ভাষা শেখা ও অনুশীলনে নতুন দৃষ্টিভঙ্গি পাবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।

বক্তারা আরও বলেন, আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ও ভাষা জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। এমন কর্মশালা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট