1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় ২ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ভোলায় কোর্ট পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার, অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন ভোলায় ডাকাত দলের প্রধান নুরে আলম গ্রেপ্তার পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলনের সম্মেলনে কাজী গোলাম সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সম্পাদক নির্বাচিত রাঙ্গাবালীতে ডিজিটাল ‘ক্লাউডফাই’ অ্যাপের মাধ্যমে পরীক্ষামূলক ঋণ বিতরণ বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার

পটুয়াখালী সরকারি কলেজে “ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

“ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) গুরুত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী সরকারি কলেজে। ২৯ অক্টোবর (বুধবার) কলেজ মিলনায়তনে আয়োজিত এ সেমিনারের আয়োজন করে স্থানীয় আইটি প্রতিষ্ঠান Drive To Traffic IT Training Institute

সেমিনারে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং পেশা সম্পর্কে গভীর ধারণা দেওয়া হয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নিজেদের কীভাবে প্রস্তুত করা যায়, সে বিষয়ে আলোচনা করা হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীরা ভবিষ্যতে ফ্রিল্যান্সিংকে সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারে—এই দিকনির্দেশনা প্রদানই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিউর রহমান এবং জেলা আইসিটি কর্মকর্তা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর) মো. সবুজ তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুখেন্দু বিকাশ পাইক।
মূল প্রবন্ধ উপস্থাপন ও সেশন পরিচালনা করেন Drive To Traffic IT Training Institute-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সপ্তক চ্যাটার্জী। তিনি বলেন, “বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে ফ্রিল্যান্সিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি এখন কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রকে পুনর্গঠন করছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা অর্জনই তরুণদের টিকে থাকার পথ।”

সেমিনারে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং স্কিল ডেভেলপমেন্ট, গ্লোবাল মার্কেটপ্লেসে কাজের সুযোগ এবং এআই–নির্ভর ভবিষ্যৎ কর্মবাজার নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, Drive To Traffic IT Training Institute পটুয়াখালীর একটি শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান, যা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল সার্ভিস প্রদান করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট