1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

 গলাচিপায় সাপের দংশনে কৃষকের মৃত্যু, দুই নারী হাসপাতালে ভর্তি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাপের দংশনে আবুল বশার হাওলাদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই দিনে দুই নারী সাপের দংশনে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আবুল বশার হাওলাদার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে। সকালে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের দংশনে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

একই দিনে রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী লাইলী বেগম (৫২) এবং গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের স্ত্রী হাজেরা বেগম (৫০) সাপের দংশনে আহত হন। লাইলী বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাজেরা বেগম গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, “সোমবার সাপের দংশনে তিনজন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে বশার হাওলাদার হাসপাতালে আসার আগেই মারা যান। অপর দুই নারী চিকিৎসাধীন আছেন, এর মধ্যে লাইলী বেগমকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নোমান পারভেজ বলেন, “সাপে দংশনের পর যত দ্রুত সম্ভব রোগীকে সরকারি হাসপাতালে নিয়ে আসা জরুরি। বাংলাদেশে প্রায় ৯৫ শতাংশ সাপ বিষহীন হলেও অবশিষ্ট ৫ শতাংশ মারাত্মক বিষাক্ত। সময়মতো হাসপাতালে এলে এন্টিভেনম প্রয়োগের মাধ্যমে জীবন রক্ষা সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট করেন, যা প্রাণঘাতী হতে পারে।”

এই ঘটনা সাপের দংশনের ঝুঁকি এবং দ্রুত চিকিৎসার গুরুত্ব তুলে ধরেছে। স্থানীয় প্রশাসন জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট