1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দাবী পূরণে রোববার থেকে কুয়াকাটার সব ব্যবসা প্রতিষ্ঠান খুলছে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

ব্যবসায়ীদের দাবী মেনে নেওয়ায় কুয়াকাটায় আবারও খুলছে সব হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ এ ঘোষণা দেন।

গত সপ্তাহে ভ্যাট কর্মকর্তার অশালীন আচরণের প্রতিবাদে কুয়াকাটার হোটেল-মোটেল ও রেস্তোরাঁ মালিকরা অনির্দিষ্টকালের জন্য ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছিলেন। ওই ঘোষণার ফলে কুয়াকাটার পর্যটন ব্যবসায় স্থবিরতা দেখা দেয় এবং পর্যটক উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে কমে যায়।

শনিবার সংগঠনের সভাপতি এম এ মোতালেব শরীফ জানান, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করেছে। তাই কুয়াকাটার পর্যটন ব্যবসা স্বাভাবিক রাখতে রোববার সকাল থেকে সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে।”

ব্যবসায়ীরা জানান, প্রশাসন তাদের দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করায় তারা সন্তুষ্ট। এক ব্যবসায়ী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছিলাম, প্রশাসন বিষয়টি দ্রুত সমাধান করেছে—এর জন্য আমরা কৃতজ্ঞ।”

কুয়াকাটার স্থানীয় পর্যটনকর্মী ও ব্যবসায়ীরা জানান, ব্যবসা প্রতিষ্ঠান খোলার ঘোষণার পর থেকেই পর্যটনকেন্দ্রে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে। তারা আশা করছেন, আসন্ন ছুটির মৌসুমে পর্যটক উপস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট