1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

তিন বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা ও আজ এ দেশে নিরাপদ নয় গাইবান্ধার ‎সাদুল্লাপুরে এক বৃদ্ধাকে হলুদের ক্ষেতে হাত-মুখ বেঁধে ধর্ষণ, অভিযুক্ত পলাতক

মুহাম্মদ রাওফুল বরাত বাঁধন ঢালী
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা নারীকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।
‎রবিবার (১৯ অক্টোবর) দুপুরে গ্রামের একটি নির্জন হলুদের ক্ষেতে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। বর্তমানে ভুক্তভোগী নারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সাত সন্তানের জননী ওই বৃদ্ধা প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে যান। এ সময় একই গ্রামের আকবর আলীর ছেলে আইয়ুব আলী (৫০) সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের ফসলের জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
‎পরবর্তীতে এলাকাবাসী ও স্বজনেরা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎এ ঘটনায় অভিযুক্ত আইয়ুব আলী বর্তমানে পলাতক। স্থানীয়রা জানান, আইয়ুব আলী পূর্বেও একাধিকবার অনুরূপ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং সামাজিকভাবে জরিমানা দিয়ে রেহাই পেয়েছেন।
‎এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন বর্বর ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য অপরাধ করতে সাহস না পায়। না হলে পাথর নিক্ষেপ করে হত্যা করতে ব্যাধ হবে এলাকা বাসি জনগণ।

‎ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।
‎এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট