1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

ভোলায় চক্ষু সেবা কার্যক্রম বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

চক্ষু সেবা কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নিজাম হাসিনা ফাউন্ডেশন, ভোলার উদ্যোগে নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজাম হাসিনা ফাউন্ডেশন-এর চেয়ারম্যান নিজাম উদ্দিন। এ সময় অতিথি হিসেবে ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, অরবিস ইন্টারন্যাশনাল-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. ইকবাল হোসেন এবং সিনিয়র প্রজেক্ট ম্যানেজার আলমগীর হোসেন।

প্রকল্প সূত্রে জানা যায়, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো দেশের নিম্ন আয়ের জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা। এই প্রকল্পের মাধ্যমে সারা দেশে ১ লক্ষ মানুষের চোখের ছানি অপারেশন এবং ১০ লক্ষ মানুষের প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হবে। উল্লেখ্য, উক্ত প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে অরবিস ইন্টারন্যাশনাল ও তার পার্টনার হাসপাতালসমূহ, পিকেএসএফ এবং এর সহযোগী সংস্থাগুলো।

কর্মশালায় ভোলা জেলায় কর্মরত পিকেএসএফ-এর সহযোগী ১১টি সংস্থার ২২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে চক্ষু সেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনগণের সহজপ্রাপ্যতা বৃদ্ধি এবং টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট