1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

চরফ্যাশনে মোটরসাইকেল ছিনতাইয়ে চালক হত্যা: একজনের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় চালক কালু হত্যার মামলায় মিন্টিজ ওরফে মো. শাজাহান নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে চরফ্যাশন চৌকি আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন।

আদালতের রায় অনুযায়ী, ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন গাছির মোটরসাইকেলে আরোহী কালু দুলারহাট বাজার থেকে চরফ্যাশনের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। পরদিন সকালে চরফ্যাশন উপজেলার আলীগাঁও ২নং ওয়ার্ডের নূরেআলম পাটোয়ারীর বাড়ির পশ্চিম পাশে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মামলার তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে আসামি মো. মিলন, মো. জামাল, মো. ফিরোজ, মো. শাহাবুদ্দিন ও মো. মিন্টিজ ওরফে মো. শাজাহান মিলে গামছা পেঁচিয়ে কালুকে শ্বাসরোধে হত্যা করে।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করেন। সাক্ষ্যপ্রমাণের অভাবে চার আসামি—মো. মিলন, মো. জামাল, মো. ফিরোজ ও মো. শাহাবুদ্দিনকে খালাস দেওয়া হয়। একমাত্র দোষী সাব্যস্ত আসামি মিন্টিজ ওরফে মো. শাজাহানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মো. হযরত আলী হিরণ এবং আসামির পক্ষে ছিলেন অ্যাডভোকেট এএইচএম জাবেদ করিম। রায় সম্পর্কে অতিরিক্ত পিপি হযরত আলী বলেন, “আদালত প্রকৃত অপরাধীকে শাস্তি দিয়েছেন। বিচার পেয়ে নিহত পরিবারের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট