1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার

কুয়াকাটা বাসস্ট্যান্ডে তিন যুবকের গাঁজা সেবনে কারাদণ্ড, চালককে জরিমানা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একই অভিযানে অবৈধভাবে বাস পার্কিংয়ের অপরাধে এক চালককে জরিমানা করা হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।

অভিযানের সময় তিন যুবককে গাঁজা সেবনেরত অবস্থায় হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় প্রত্যেককে ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. কাজল ভূঁইয়া (২২), মো. আমীর হোসেন (৩৩) ও মো. মিজান তালুকদার (৪৫)।

একই অভিযানে অবৈধভাবে বাস পার্কিং করার দায়ে মো. রুবেল নামের এক চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৯০ ধারায় ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, “গাঁজাসেবী যুবকদের আটক করে আইন অনুযায়ী দণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি বাসস্ট্যান্ড এলাকায় শৃঙ্খলা রক্ষায় অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কুয়াকাটা বাসস্ট্যান্ড এলাকায় সন্ধ্যার পর কিছু তরুণ নিয়মিত মাদক সেবনে জড়িত ছিল। প্রশাসনের এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। তাদের প্রত্যাশা, নিয়মিত অভিযান পরিচালনা করলে এলাকায় মাদক ও যানবাহনের বিশৃঙ্খলা অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট