1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার আর নেই

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার আর নেই। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মুগদা ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

ইকবাল হোসেন হাওলাদার উপজেলার আলীপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের আবদুল আজিজ হাওলাদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের বরাতে জানা গেছে, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব হারিয়ে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। গত বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।

তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সোমবার রাত ১০টায় ঢাকার মুগদা মসজিদ মাঠে। মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা এবং সকাল ১০টা ৩০ মিনিটে এস.এ. মাধ্যমিক বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আসরবাদ নিজ গ্রাম খলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

সদ্য প্রয়াত এই জনপ্রিয় স্থানীয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট