1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা

ভোলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন: টেকসই উদ্যোগেই দুর্যোগ প্রতিরোধের অঙ্গীকার

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

“সমন্বিত উদ্যোগে, প্রতিরোধ করি দুর্যোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫।

রবিবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি, দুর্যোগ মোকাবিলা মহড়া এবং আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মো. আজিম উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ভোলার উপপরিচালক লিটন আহমেদ, সিপিপি ভোলার উপপরিচালক হাসানুল আমিন, বিজিপির সভাপতি আমিনুল ইসলাম রতন,কোস্ট ফাউন্ডেশন এর রাশিদা বেগম সহ শিক্ষার্থী প্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ এর উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জিজেইউএস–এর সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী পুষ্টিবিদ বাবুল আখতার।

আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জেলা ভোলা প্রতিনিয়ত ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। তাই সরকার ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধমূলক উদ্যোগ আরও জোরদার করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, জেলা যুব রেড ক্রিসেন্ট, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস), ব্র্যাক, আভাস, সুশীলন, পিসিসি, কোস্ট ফাউন্ডেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বক্তারা আরও বলেন, দুর্যোগ প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারিত করা গেলে ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলা আরও সহজ ও কার্যকর হবে। দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং জরুরি উদ্ধার কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এছাড়াও জিজেইউএস এর পিপিইপিপি – ইইউ প্রকল্পের প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকল্প ইউনিটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হচ্ছে। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট