1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার

পটুয়াখালীতে শুরু হলো ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় পটুয়াখালী কেন্দ্রীয় শহিদ মিনার ঝাউতলায় শুরু হয়েছে চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। শনিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের পক্ষে স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা উৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আকিব রায়হান, ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সংস্কৃতিপ্রেমী নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, “বই মানুষের মনের অন্ধকার দূর করে, জ্ঞানের আলো ছড়ায়। পাঠাভ্যাস গড়ে তুলতে এমন আয়োজন সময়ের দাবি।”

বইমেলায় দেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠানের জনপ্রিয় বই প্রদর্শিত ও বিক্রি হচ্ছে। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানান, আগামী ১৩ অক্টোবর (সোমবার) পর্যন্ত চলবে এই ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। মাঠ পর্যায়ে মেলা আয়োজন সহযোগিতা করছে মেটলাইফ ফাউন্ডেশন এবং স্থানীয়ভাবে সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন, পটুয়াখালী।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট