1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত হবে নতুন শরিয়াহভিত্তিক ব্যাংক, সরকার দেবে ২০ হাজার কোটি টাকা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

 

সমস্যাগ্রস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে একটি নতুন ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। নতুন ব্যাংকের মূলধন হিসেবে সরকার দেবে ২০ হাজার কোটি টাকা।

একীভূত হতে যাচ্ছে— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক (পিএলসি), গ্লোবাল ইসলামী ব্যাংক (পিএলসি), ইউনিয়ন ব্যাংক (পিএলসি), এক্সিম ব্যাংক (পিএলসি) এবং সোশ্যাল ইসলামী ব্যাংক (পিএলসি)।

নতুন ব্যাংকের সম্ভাব্য দুটি নাম প্রস্তাব করা হয়েছে: “ইউনাইটেড ইসলামী ব্যাংক” ও “সম্মিলিত ইসলামী ব্যাংক”।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, যার মধ্যে পরিশোধিত মূলধন হিসেবে দরকার ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে ১৫ হাজার কোটি টাকা বেইল-ইন প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক আমানতকারীদের আমানত থেকে মূলধনে রূপান্তর করা হবে, আর বাকি ২০ হাজার কোটি টাকা সরকার সরাসরি মূলধন হিসেবে দেবে।

এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে তারল্য সংকটে থাকা ইসলামী ব্যাংক খাতকে পুনর্গঠন ও নিয়ন্ত্রণে আনতে চায় সরকার।

সূত্র: জাগো নিউজ

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট