1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পটুয়াখালীতে ৫ লাখ শিশু-কিশোর বিনামূল্যে টাইফয়েড টিকা পাবেন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীতে প্রায় পাঁচ লাখ শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। জেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে টিকাদান কর্মসূচির সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ১৭-সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে সহজেই রেজিস্ট্রেশন করা যাবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ে গণমাধ্যমের সঙ্গে পরামর্শ সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।

কর্মসূচি ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং জেলা তথ্য অফিসের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগ বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার, জেলা তথ্য অফিসার অনিমেষ কান্তি হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আখতার, জেলা প্রেসক্লাব সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।

সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর থেকে জেলার আটটি উপজেলায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের শিক্ষা প্রতিষ্ঠান এবং কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে।

বক্তারা উল্লেখ করেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। এই টিকাদান কর্মসূচি শিশু-কিশোরদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনস্বাস্থ্য উন্নয়নে সহায়তা করবে। টিকা সম্পূর্ণ হালাল ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট