1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ভোলায় প্রণোদনার চাল পেয়ে সন্তুষ্ট জেলেরা, নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

উপকূলীয় জেলা ভোলায় মা ইলিশ আহরণে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ার তৃতীয় দিনেই নিবন্ধিত জেলেদের মাঝে প্রণোদনা হিসেবে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। জেলার সাতটি উপজেলায় একযোগে এই চাল বিতরণ কার্যক্রম চলছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি স্থানীয় জেলেদের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন— “আগামী তিন দিনের মধ্যে জেলার সকল উপজেলায় চাল বিতরণ সম্পন্ন হবে। কোনো নিবন্ধিত জেলে যেন প্রণোদনা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে মৎস্য বিভাগের টাস্কফোর্স কঠোর নজরদারি চালাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহি অফিসার শুভ দেবনাথ সহ মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞার তৃতীয় দিনেই প্রণোদনার চাল হাতে পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভোলার জেলেরা। তারা জানিয়েছেন, আগের সরকারের সময়ে সঠিকভাবে ভিজিএফ চাল বিতরণ না হওয়ায় অনেক সময় বাধ্য হয়েই তারা নদীতে নেমে মা ইলিশ ধরতেন, যার ফলে বহু জেলে আটক ও জরিমানার শিকার হয়েছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, জেলার সাত উপজেলায় ১ লাখ ৭১ হাজার নিবন্ধিত জেলের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে মোট ৩৫৮৫.৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। বাকি জেলেদের তথ্য যাচাই-বাছাই শেষে তারাও প্রণোদনার আওতায় আসবেন।

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ধরা, বিক্রি, মজুত, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট