1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য: আলী রীয়াজ

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ বাস্তবায়নে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে একটি গণভোট আয়োজনের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। রোববার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে চতুর্থ দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, সিপিবি, গণঅধিকার পরিষদসহ ২৮টি দলের প্রতিনিধিরা অংশ নেন। অধ্যাপক রীয়াজ বলেন, “সনদ বাস্তবায়নে জনগণের সম্মতি অপরিহার্য—এ বিষয়ে কোনো দ্বিমত নেই।” তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত আইনসভা যে সংস্কার করবে, তা যেন টেকসই হয়, সেই লক্ষ্যেও দলগুলো ঐকমত্যে পৌঁছেছে।

সুপ্রীম কোর্টের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। অধ্যাপক রীয়াজ জানান, বেশিরভাগ দল মনে করছে, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আওতায় মতামত নেওয়া নাও লাগতে পারে। দলগুলোর “নমনীয়” অবস্থানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ ধারাবাহিকতায় কমিশন শীঘ্রই সুনির্দিষ্ট সুপারিশ সরকারের কাছে পেশ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট