1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন দুমকিতে কিশোরীর গলায় ছুরি ধরে চুরির চেষ্টা, কিশোর গ্রেপ্তার কলাপাড়ায় ৭৫ গ্রাম গাঁজাসহ যুবক আটক, মোবাইল কোর্টে ১৪ দিনের কারাদণ্ড জলঢাকা থানায় হ্রাস পেয়েছে মামলার সংখ্যা ও অপরাধ প্রবনতা – পটুয়াখালীতে ৯ বছরের শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত লালু শাহ ঢাকা থেকে গ্রেফতার জ্বালানি তেল কেনায় নতুন নির্দেশনা, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার নিয়ামতপুর বসুন্ধরা এগ্রিকালচার প্রজেক্ট ভিজিট করলেন বসুন্ধরার ভাইস চেয়ারম্যান এমিলি সোবহান বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি

নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

 

৫–২৮ আগস্ট ২৩ দিনে নাফ নদ থেকে কমপক্ষে ৬৯ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। একক দিনে সর্বোচ্চ ২৬ আগস্ট তুলে নেওয়া হয় ১৩ জনকে; ৩০ সেপ্টেম্বর আবার দুটি ট্রলারসহ ১৪ জেলে নিখোঁজ। এর আগে ১২ সেপ্টেম্বর ৫ ট্রলারের ৪০ মাঝিমাল্লার মধ্যে ১৭ জন পালিয়ে এলেও এখনও ১১৪ জেলে বন্দি ও ১৯ ট্রলার আটক রেখেছে এএ। জুন-আগস্ট মিলে সংখ্যা দাঁড়ায় ১৬৫-এর বেশি। পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে, সীমান্তে ছড়িয়ে পড়েছে ‘নতুন যুদ্ধ’-এর আশঙ্কা। ২০০০ সালের ‘নাফ যুদ্ধ’-এর মতো এবারও সামরিক জবাব দরকার কি না—তা নিয়ে সরব জনমত।

বিশ্লেষকরা বলছেন, সীমান্ত নদীতে শান্তিপূর্ণ চলাচলের অধিকার থাকলেও এএ গোপন ‘নিষেধাজ্ঞা’ জারি করে কার্যত জলদস্যুতা করছে। কোস্টগার্ড স্টেশন কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভির জানান, “ভাটার টানে জাল ধরতে গিয়ে জেলেরা মিয়ানমার সীমানায় ঢুকে পড়ছে; আমাদের জলসীমায় এসে ধরে নিয়ে যাওয়া হলে প্রতিহত করা হবে।” রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন বলেন, “এএ মাদক ও মানব পাচারেও জড়িত; সরকারবিহীন রাখাইনে কূটনৈতিক চ্যানেল অনেকটাই বন্ধ। তবু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি জেলেদের ফেরাতে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট