1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার প্রধান আসামি কামাল হোসেন (৩৮) কে ভোররাতে ভোলার দক্ষিণ দিগালদি এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শনিবার (৪ অক্টোবর) ভোর ৪টায় পটুয়াখালী ও ভোলা ক্যাম্পের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গত ১৪ মার্চ রাত ১১টার দিকে গলাচিপার কপালবেড়া থেকে চাঁদপুরগামী ট্রলারটি বাউফলের তেঁতুলিয়া নদীতে সশস্ত্র ডাকাতদের কবলে পড়ে। ১৫ লাখ টাকার ১০ হাজার পিস তরমুজ লুটসহ পাঁচ কৃষককে পিটিয়ে আহত করা হয়। কৃষক শহিদুল মাতব্বরের দায়ের করা মামলায় কামালকে প্রধান সরদার হিসেবে চিহ্নিত করে র‍্যাব।

র‍্যাব কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার রাশেদ আহসান জানান, অভিযান অব্যাহত থাকবে, বাকি সহযোগীদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতারকৃত কামালকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট