1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গোৎসব ও সরকারি ছুটির চতুর্থ দিন শনিবারও পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু করে বালুকাবেলায় পরিবার-পরিজন নিয়ে ঢেউয়ের সঙ্গে সাঁতার, বালু-খেলা ও সূর্যাস্ত দৃশ্য উপভোগ করছেন আগতরা। ওয়াটার বাইক, মোটরবাইক, ইজিবাইক ও ঘোড়ায় চড়ে কাউয়ার চর, লাল কাঁকড়ার চর, ঝাউবাগান, শুটকি পল্লী, লেম্বুর বন ও তিন নদীর মোহনা ঘুরে দেখছেন পর্যটকরা। ফলে স্থানীয় রেস্তোরাঁ, সুভেনিয়ার দোকান ও ট্যুর অপারেটরদের বিক্রি বেড়েছে কয়েক গুণ।

হোটেল-মোটেল মালিক সমিতি জানায়, আজও শতভাগ কক্ষ বুকিং রয়েছে; তবে রাত থেকে ভিড় কিছুটা কমতে পারে। ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড সৈকত ও নদীমোহনায় টহল দিচ্ছে, যাতে নিরাপদ ছুটি কাটাতে পারেন আগত অতিথিরা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট