1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র-কার জব্দ

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বাথুলি হেলদি আটা-ময়দা-সুজি কারখানার সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটায় এসআই কাউসার সুলতানের নেতৃত্বে অভিযানে হাতুরি, চাকু, চারটি লোহার রড ও একটি সাদা প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেপ্তার মিজানুর রহমান (৪২), হাফিজুর রহমান টুকু (৪৭), ইমরান ব্যাপারি (৩৩), ইলিয়াস কাজী (৩৭) ও মনির হোসেন (৪৭) সবাই বিভিন্ন জেলার মূল বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন; তাদের বিরুদ্ধে একাধিক থানায় অপহরণ-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

শুক্রবার সকালে প্রেস ব্রিফিংয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে এবং সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে মহাসড়কে অপহরণ-ডাকাতিতে সক্রিয় ছিল।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট