1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার: এনসিপি নেতাদের সংবাদ সম্মেলন বর্জন

ডেক্স রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ তুলে সাংবাদিকেরা দলের দুই নেতার সংবাদ সম্মেলন বর্জন করেছেন। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা উপস্থিত হননি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরের ভিআইপি ফটকে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনসিপির নেতা-কর্মীরা উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এতে সাংবাদিকদের কাজে বিঘ্ন ঘটলে তারা স্লোগান বন্ধ করার অনুরোধ জানান। এ সময় এনসিপির কিছু নেতা-কর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। ৯ দিনের সফর শেষে আজ সকাল ৯টায় তিনি ও তার সফরসঙ্গীরা ঢাকায় ফেরেন। সফরসঙ্গীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির কয়েকজন নেতা ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ সাংবাদিকেরা সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দিয়ে চলে যাচ্ছেন। এনসিপির কয়েকজন নেতা সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে সংবাদ সম্মেলন বর্জন না করার অনুরোধ করলেও তারা তাতে সাড়া দেননি।

ঘটনার পর এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে নেতা-কর্মীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগকে দুঃখজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করা হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়। তবে ঘটনার সময় আখতার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট