1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

দশমিনায় ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত টানা এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পটুয়াখালী ‘খ’ সার্কেল, কলাপাড়া শাখার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন। সকাল ৮টা ১০ মিনিট থেকে রাত ১১টা ২০ মিনিট পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানের সময় বিকেল ২টা ৩০ মিনিটে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে নিজ বসতঘরের দক্ষিণ পাশের কক্ষে ইয়াবা সেবনরত অবস্থায় মো. জিয়া হাওলাদার (৩৪) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার হয়। এরপর বিকেল ৩টা ৩০ মিনিটে একই ইউনিয়নের উলানিয়া ব্রিজের উত্তর পাশে রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. রিজান হাওলাদার (২৪) কে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দশমিনা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী রায় ঘোষণা করেন। জিয়া হাওলাদারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং রিজান হাওলাদারকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেওয়া হয়।

রায় ঘোষণার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে এবং মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। স্থানীয়রা বলেন, এলাকায় মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযানের ফলে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট