1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি, মহড়া ও আলোচনা সভায় সচেতনতা বৃদ্ধির আহ্বান ফিল্মি কায়দায় নারীকে অপহরণের চেষ্টা, জড়িত যুবকের পরিচয় সনাক্ত শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুবসেনা ও ছাত্রসেনার বদর দিবস পালিত ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেলো ২৮৮টি পরিবার ভোলায় কৃষিবিদ ইনস্টিটিউটের ইফতার ও দোয়া মাহফিল কমিউনিটি এডুকেশন গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ সম্পন্ন র‍্যালি, আলোচনা ও প্রতিযোগিতায় ভোলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বরগুনার পায়রা নদীতে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার, পরিচয় মিলছে না

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদী থেকে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিশানবাড়িয়া ইউনিয়নের বড়অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নদীতীরে স্থানীয় জেলেরা লাশটি দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাছ ধরতে গিয়ে নদীর কিনারে শিশুটেরি মরদেহ দেখতে পেয়ে তারা নৌ-পুলিশ ও তালতলী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, “আশপাশের গ্রামে খোঁজ নিয়েছি—কেউ শিশুটিকে চেনেনি। মরদেহে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না পরীক্ষার জন্য তা বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ সংরক্ষণসহ পরিচয় শনাক্তে প্রক্রিয়া চলছে।”

পুলিশের ধারণা, লাশটি ভাসতে ভাসতে নদীতীরে এসে আটকেছে; শিশুটি সম্ভবত অন্যকোথাও থেকে গত কয়েক দিনের মধ্যে পানিতে পড়েছে। থানায় এখন পর্যন্ত কোনো নিখোঁজ সংক্রান্ত জিডি মেলেনি। পরিচয় নিশ্চিত হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট