1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন

ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাত দলের ১৩ সদস্য গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়ক থেকে ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া একটি তরমুজবাহী পিকআপও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) দুপুরে রাজৈর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) সালাহ উদ্দিন কাদের।

পুলিশ জানায়, গত ২৩ সেপ্টেম্বর রাতে খুলনার তেরখাদা থেকে মাদারীপুরের মস্তফাপুর ফলের আড়তে যাচ্ছিল একটি তরমুজবাহী পিকআপ। পথে রাজৈরের আমগ্রাম ব্রিজ এলাকায় গঙ্গাবর্দী স্থানে ডাকাতরা চালক ও হেলপারকে মারধর করে গাড়িটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতেই রাজৈর থানায় ডাকাতির মামলা হয়।

পরে পরদিন (২৪ সেপ্টেম্বর) দুই ডাকাতকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে ফরিদপুর, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জ, নগরকান্দা ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধাপে ধাপে মোট ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুরের জয়দেবপুর থেকে ডাকাতি হওয়া পিকআপটি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ফরিদপুরের শাহ আলম শেখ (৪০), কবির চোকদার (৪৫), জাকির খাঁ (৫০), ইকরাম আলী মুন্সী (৩৫), হৃদয় বয়াতি (২৩), সুমন হোসেন মাতুব্বর (২৬), ঢাকার আল আমিন (৪৫), হাবিব (২৫), ইকবাল হোসেন (৩৬), মাদারীপুরের সুজন মাতুব্বর (২৭), কিশোরগঞ্জের সোহাগ ওরফে নোবেল (২৬), ডালিম সরকার (৩০) ও স্বপন (২৫)।

সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের বলেন, “আমরা ধাপে ধাপে অভিযান চালিয়ে মোট ১৩ ডাকাতকে গ্রেপ্তার করেছি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপও উদ্ধার করা হয়েছে। তারা মূলত মহাসড়কে চলাচলকারী গাড়ি টার্গেট করে ডাকাতি চালাতো।”

এদিকে পিকআপের মালিক খুলনার রূপসা উপজেলার ফল ব্যবসায়ী সরদার জাহাঙ্গীর আলম বলেন, “আমার গাড়ি উদ্ধারে পুলিশ যে পরিশ্রম করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পুলিশ জানায়, ডাকাতরা গাড়ি ছিনিয়ে নেওয়ার পর তরমুজগুলো ঢাকার যাত্রাবাড়ীতে বিক্রি করে দেয়। পরে পিকআপটি গাজীপুরের জয়দেবপুরে লুকিয়ে রাখা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট