1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

শেভরনের পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় পিতা পুত্রের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরনের কনডেনসেট পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একই পরিবারের বাবা ও ছেলে। শনিবার (২৭শে সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকার জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে মারা যান বশির মিয়া (৫৪)। এর আগে শুক্রবার রাত ৩টার দিকে মারা যান তার ছেলে রেজোয়ান মিয়া (২১)।

স্থানীয় ইউপি সদস্য সালেক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় বশির ও তার ছেলে রেজোয়ান শেষ পর্যন্ত প্রাণ হারালেন। বর্তমানে বশিরের স্ত্রী ফারজানা আক্তার পারভীন (৩৬) আইসি ইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

গত ২৩শে সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার ভুনবীর ইউনিয়নের শাসন ইলাম পাড়ায় এ অগ্নিকাণ্ড ঘটে। দুর্বৃত্তরা পাইপলাইন ছিদ্র করে তেল বের করার চেষ্টা করলে তেল ছড়িয়ে পড়ে। পরে পানির ওপর ভাসমান তেল থেকে আগুন ধরে যায়। এতে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হন।

শেভরন বাংলাদেশের মিডিয়া ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান জানান, দুর্বৃত্তরা পাইপলাইন ছিদ্র করার কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। তবে দু’জনের মৃত্যুর ঘটনায় শেভরন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

স্থানীয়রা বলছেন, অসচ্ছল পরিবারটি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তারা শেভরন ও প্রশাসনের কাছে ক্ষতিপূরণ ও সহায়তা দাবি করেছেন।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা প্রশাসনও নিহতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট