1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী

শেরপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটি ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকায় অবস্থিত শেরপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেলে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের মাধ্যমে ১৫ সদস্যের এ নতুন কমিটি গঠন করা হয়।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন স্থানীয় ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, শেরপুর আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিহাবুর রহমান, উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম চৌধুরী, লেখক-কবি ইয়াসিন সেলিম ও সমাজসেবক মাজহারুল ইসলাম রকি।

কমিটিতে সভাপতিত্বের দায়িত্ব পেয়েছেন- প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি আব্দুস সামাদ আজাদ। সহ-সভাপতি পদে সিলেটের ডাকের কাঞ্চন ভৌমিক ও নাগরিক ভাবনার শেখ সাহেদ আহমেদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন মৌমাছি কণ্ঠের আমিরুল ইসলাম সাহেদ এবং যুগ্ম সম্পাদক হয়েছেন জিবি নিউজ২৪-এর মোফাদ আহমদ মুরাদ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন ফাহাদ আহমদ (আলোকিত সকাল), সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন (টি নিউজ), দপ্তর সম্পাদক হাফিজ জুবায়ের আহমেদ (সংলাপ বার্তা), অর্থ সম্পাদক রিপন মিয়া (বাংলাদেশ সমাচার), সদস্য হিসেবে এহিয়া আহমেদ (প্রতিদিনের কাগজ) ও মোঃ শাহাব উদ্দিন (ক্রিয়েটিভ নিউজ-২৪)।

সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শিহাবুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন বায়েজিদ হোসেন, মাজহারুল ইসলাম রকি ও আব্দুল আলীম।

উল্লেখ্য, সিলেট বিভাগের চার জেলার সংযোগস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় শেরপুর প্রেসক্লাব। প্রতিষ্ঠালগ্ন থেকে এটি চার জেলার সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ মিলনমেলা হিসেবে কাজ করে আসছে।

শেরপুর প্রেসক্লাব সাংবাদিকতার মানোন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও গণমাধ্যমের মর্যাদা রক্ষায় ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে এ ধারাবাহিকতা আরও সমুন্নত রেখে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট