1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
সন্তান জন্ম নিলেই উপহার দুটি গাছ, আউলিয়াপুরে ‘জন্মবৃক্ষ’ প্রকল্পের যাত্রা দুমকিতে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি আটক বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান, অংশ নিল ৫শ শিক্ষার্থী পটুয়াখালীতে বাসে করে মাছ পাচারকালে জব্দ ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ ও জাটকা ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম

বাউফলে তিন দিনব্যাপী জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে তিন দিনব্যাপী ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ফাইনাল খেলা ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।

গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাউফলে শুরু হওয়া প্রতিযোগিতায় উপজেলার প্রায় ৬০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মোট ৯টি ইভেন্টে ফুটবল, কাবাডি, সাঁতার, দাবা সহ বিভিন্ন খেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতার মাঠে প্রাণচাঞ্চল্য দেখা দেয়।

ছেলেদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। অন্যদিকে, মেয়েদের ফুটবলে মাধবপুর এনকে মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। কাবাডি প্রতিযোগিতায় বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চর আলগী মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়।

বৃহস্পতিবার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ নুরুন্নবী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিযোগিতা পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক সুধীজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট