1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

কুলাউড়ায় পুলিশের জালে ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য মুহিব গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মুহিব আহমদ (৪৮) ও তার সহযোগী কামাল আহমদকে (২৭)। গ্রেপ্তারকৃত মুহিব আহমদ উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর (বর্তমানে রাঙ্গিছড়া বাজার) এলাকার বাসিন্দা মৃত উজির আহমদের ছেলে। অন্যদিকে কামাল আহমদ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে। শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার শফিক মিয়ার মার্কেটের অঞ্জন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম ও জুনেদ আহমদসহ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাবেক ইউপি সদস্য মুহিব আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক, ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ছিল। তাকে গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য মুহিবসহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার পুলিশি প্রহরায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট