1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

বোনকে উত্যক্তের কারণে গলাকেটে লিটনকে হত্যা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কমলগঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া যুবক লিটন মিয়া (২৭) হত্যার ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় জড়িত শামীম আহমদকে (৩৪) গ্রেপ্তারের পর সোমবার (১৫ই সেপ্টেম্বর) দুপুরে আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি হত্যার দায় স্বীকার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পিবিআইয়ের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) জাফর হোসেন।

তিনি জানান, রোববার বিকেলে রাজনগর থানাধীন এলাকা থেকে শামীমকে গ্রেপ্তার করে পিবিআইয়ের একটি দল। আদালতে দেওয়া জবানবন্দিতে শামীম স্বীকার করেন, তার বোনকে লিটন উত্ত্যক্ত করতো। এছাড়া এলাকায় বখাটেপনা ও বিভিন্ন চুরি ছিনতাই এর সঙ্গেও জড়িত ছিল লিটন। এসব কারণে ৭ থেকে ৮ জনের একটি দল মিলে তাকে হত্যা করে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে একটি মসজিদের পাশ থেকে লিটনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট