1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মৌলভীবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলা পুলিশের সোমবার (১৫ই সেপ্টেম্বর) মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭ টায় মৌলভীবাজার পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

সব শেষ ২০২৫ সালের আগস্ট মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানা এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের মাঝে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।

পুরস্কার প্রাপ্তরা হলেনঃ
বড়লেখা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা।

শ্রেষ্ঠ এসআইঃ শিপু কুমার দাস, এসআই (নিঃ), সদর মডেল থানা।

শ্রেষ্ঠ সার্জেন্টঃ বিশ্বজিৎ সামন্ত, সদর ট্রাফিক, মৌলভীবাজার।

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারঃ মোঃ ইউসুফ আলী, এএসআই (নিঃ), সদর মডেল থানা।

বিশেষ পুরস্কারের পাশাপাশি নিজ নিজ সার্কেলে সন্তোষজনক কাজের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাস, শ্রীমঙ্গল থানার এসআই অলক বিহারি গুন এবং রাজনগর থানার এসআই অরুপ সরকার বিশেষ পুরস্কার লাভ করেন।

এছাড়া দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠু ও দক্ষতার সাথে সম্পাদনের জন্য পুলিশ সুপারের কার্যালয়ের স্ট্যানো-রন্টু রঞ্জন ধরকে পুরস্কৃত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমানসহ সকল থানা ও ইউনিটের ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দগন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট