1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

ভোলায় শিক্ষায় আধুনিকীকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ভোলা সরকারি মহিলা কলেজে ‘শিক্ষায় আধুনিকীকরণ: পদ্ধতি ও প্রক্রিয়াগত বিশ্লেষণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) কলেজের সমাজকর্ম বিভাগ এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মহিউদ্দীন। প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান।
এ সময় বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন অর রশীদ, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবদুল হালিম এবং ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা বেগম।
বক্তারা বলেন, দেশে এখনো প্রায় দুই শত বছরের পুরোনো শিক্ষা পদ্ধতি চালু রয়েছে। আধুনিক পদ্ধতিগুলোকে শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে হলে শিক্ষার্থীদের প্রক্রিয়াভিত্তিক শিক্ষণ পদ্ধতির মাধ্যমে দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি পদ্ধতিগত শিক্ষায় শিক্ষকদের সক্রিয় ভূমিকা ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি।
সেমিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজক সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও শিক্ষায় আধুনিকীকরণ ও দক্ষতা উন্নয়নমূলক বিষয়ে এ ধরনের সেমিনার আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট