1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

জুড়ীতে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা মতবিনিময় সভা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের জুড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে এক বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ই সেপ্টেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা। তিনি শারদীয় দুর্গাপূজাকে ঘিরে কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলো ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া (সার্কেল) মোঃ আজমল হোসেনের উপস্থাপনায় ও জুড়ী থানার ওসি মোঃ মোরশেদুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল ,উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির জেলা যুগ্ম সমন্বয়কারী আফজাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্ববায়ক দিবাকর দাস, সদস্য সচিব শাওন দে প্রমুখ।

জুড়ী থানার আয়োজিত এই মতবিনিময় সভায় জুড়ী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র-শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকসহ জুড়ীর উপজেলার ০৬ টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর উপজেলায় ৭৫টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট