1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী গ্রামবাংলার নৌকা বাইচ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীতে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার (১২ই সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে জড়ো হয় হাজারো মানুষের উপস্থিতি। উৎসবে পরিণত হয় পুরো এলাকাজুড়ে।

প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের এই দিনটিকে ঘিরে নদীপাড়ে নেমে আসে উৎসবের আমেজ।

শিশু থেকে শুরু করে বয়স্ক নারী-পুরুষ-সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাদ্যযন্ত্রের সুর, ঢোল-তবলার তাল, বৈঠার ছন্দে আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে কুশিয়ারা নদীর পাড়।
দর্শনার্থীদের মধ্যে অনেকে এসেছেন পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে; কেউ এসেছেন কোলে করে ছোট্ট শিশু নিয়ে। কেউ আবার পাড়ি দিয়েছেন দূরদূরান্ত থেকে—সিলেট, হবিগঞ্জের নবীগঞ্জ, আজমীরিগঞ্জ, রানীগঞ্জ থেকেও বহু মানুষ যোগ দিয়েছেন এই নৌকা বাইচে।

হামরকোনা গ্রামবাসীর আয়োজনে আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণ করে ১৩টি নৌকা। টানটান উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান। কর্নেল আহমদের সভাপতিত্বে এবং মুদরত আহমদ ও সাজন আহমদের যৌথ সঞ্চালনায় আয়োজনটি পরিচালিত হয়।

প্রসঙ্গত, এ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার (মোটরসাইকেল) অর্জন করে নবীগঞ্জের বাগাউড়ার মহরমের নৌকার তরী এবং নবীগঞ্জের গুতগাওয়ের নৌকার তরী ২য় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে। এ ছাড়া তৃতীয় হয়েছে কানাইশাহর নৌকার তরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট