1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জসিনুর রহমান জেলা প্রতিনিধি, নীলফামারী
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর জলঢাকায় মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

৯ সেপ্টেম্বর (মঙ্গলবার ) জলঢাকা মহিলা দলের উপজেলা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মহিলা দলের নেত্রীবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নারী নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার ববি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলঢাকা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হেমা আহম্মেদ ।

সভাপতি নাসরিন আক্তার ববি বলেন,”বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়। এই দুঃসময়েও নারীরা পিছিয়ে নেই — তারা রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রাখছে।”

তিনি আর ও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সংগ্রামে নারী সমাজকে আরও সোচ্চার হতে হবে।”

সাধারণ সম্পাদক হেমা আহম্মেদ বলেন,”দেশে আজ মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনের শাসনের অভাব এবং দুর্নীতিতে মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।”

তিনি বলেন,”দেশ ও জনগণের মঙ্গল ও কল্যাণের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিন। কারণ ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার বিজয়। বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকারই পারে দেশের বর্তমান সংকট থেকে মুক্তি দিতে।”

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জলঢাকা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে জলঢাকা মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেত্রীবৃন্দ,ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি /সাধারণ সম্পাদক ও সদস্য ও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট