1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

নীলফামারী জেলা কারাগারে সাজা ভোগ শেষে পেলেন সেলাই মেশিন

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

নীলফামারী জেলা কারাগারে সাজা ভোগ শেষে রোকসানা খাতুন (২২) নামে এক নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে।
সোমবার দুপুরে (৮সেপ্টেম্বর) কারাগার প্রাঙ্গণে ওই নারীকে সেলাই মেশিন প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
নীলফামারী জেলা কারাগারের সুপার রফিকুল ইসলাম, সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন।
রোকসানা খাতুন রাজশাহী জেলার কাশিয়াডাঙ্গা আশ্রয়ন এলাকার আল মামুদের স্ত্রী।
কারাগার সুত্র জানায়, একটি মাদক মামলায় দুই বছর তিন মাসের সাজা হয়েছিলো নীলফামারীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। ৮ সেপ্টেম্বর তার সাজা শেষ হয়।
কারাগারের সুপার রফিকুল ইসলাম জানান, ২০২৩ সালের ৯ই আগস্ট কারাগারে আসেন ওই নারী। কারাগারে থাকাকালীন সেলাই প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয় সে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, কারাগার থেকে বের হওয়ার পর তিনি যেন হতাশ না হয়ে পড়েন সেজন্য পুর্নবাসন কর্মসুচির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়।
ডিসি বলেন, এর ফলে অর্থনৈতিক ভাবে উপকৃত হবেন তিনি। এরআগেও যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের পুর্নবাসন কর্মসুচির অংশ হিসেবে ইলেকট্রিক ভ্যান প্রদান করা হয়েছিলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট