1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

বড়লেখায় ৩ গরু চোরসহ ২টি গরু উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ২টি গরু উদ্ধারসহ গরু চুরির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত ৩১শে আগস্ট বড়লেখার দক্ষিণভাগ গ্রামের ইয়াকুব আলীর গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২টি গরু অজ্ঞাত চোরেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী বড়লেখা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শুক্রবার মামলার তদন্তে বড়লেখা থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমানের নেতৃত্বে এসআই রতন কুমার হালদার,এসআই দেবল চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্সের সহায়তায় প্রথমে বড়লেখা উপজেলার দোহালিয়া গ্রামের মিলন আহমদকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে অনুযায়ী পুলিশ জুড়ি উপজেলার বেলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে শহিদ মিয়া (৬০) ও হানিফ মিয়া (৫৫)’কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি কালো ও একটি লাল রঙের গরু উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন,
“গরু চুরি ঘটনায় জড়িতদের আমরা সনাক্ত ও ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

শনিবার ৬ সেপ্টেম্বর চোরাই গরুগুলো আদালতের নির্দেশনা অনুযায়ী মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট