1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম শাহাদাত বার্ষিকী

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৫ই সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। দিনটি উপলক্ষে মৌলভীবাজার জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বাংলাদেশ। এ ছাড়া জেলা বিএনপি ও পারিবারিকভাবে তাঁর নিজ বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দন গ্রামে নানা আয়োজন করা হয়েছে।

সকালে তাঁর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের পর জেলার বিভিন্ন মসজিদে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ জুমা মুসল্লি ও অসহায় মানুষের মধ্যে শিরনি বিতরণ করা হয়।

বিকেল ৪টায় সাইফুর রহমান অডিটোরিয়ামে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ ও বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সমাবেশ ও উপস্থিত থেকে সভাস্থল বক্তব্য রাখবেন। এ ছাড়া সাইফুর রহমানের ছেলে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান অনুষ্ঠানে অংশ নেবেন।
এ ছাড়া দলীয়ভাবে স্থানীয় জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি পালন করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট