1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

জলঢাকায় গনঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন জলঢাকা গণঅধিকার পরিষদ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন স্বাধীন, সভাপতিত্ব করেন সাকিব ইসলাম সালাফি দায়িত্বপ্রাপ্ত গণঅধিকার পরিষদ জলঢাকা, লিয়ন ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ জলঢাকা, মোঃ শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদ জলঢাকা উপজেলা,প্রধান অতিথিতি
আব্দুল মতিন স্বাধীন বলেন, গত ২৯ আগস্ট রাতে ঢাকায় ভিপি নুরুল হক নুরের ওপর সংঘটিত হামলা সরকারের পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়া বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের মদদপুষ্ট জাতীয় পার্টি দীর্ঘদিন ধরে গণমানুষের আন্দোলন দমনে সহায়তাকারী শক্তি হিসেবে কাজ করছে। তাই ফ্যাসিস্ট সরকারের দোসর এ দলকে অবিলম্বে নিষিদ্ধ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে গ্রেফতারের দাবি তোলেন তারা।
সভাপতির বক্তব্যে সাকিব ইসলাম সালাফি বলেন, আমাদের নেতা ভিপি নুরের কিছু হলে এর দায়ভার সরকারকেই বহন করতে হবে। নুর কোনো একদিনে তৈরি হয়নি। তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের অন্যতম কারিগর ও গণমানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর।
এর আগে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী এ অনুষ্ঠানে অংশ নেন।দোয়া শেষে হামলাকারীদের গ্রেফতার ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে মিছিল সহকারে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে যায় অনুষ্ঠানের অংশগ্রহণকারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট