1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

র‍্যাব-৯ অভিযানে নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ আটক-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

 

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার,সন্ত্রাস দমন,অবৈধ অস্ত্র উদ্ধারসহ নানা অপরাধ দমনে অগ্রণী ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯ এর একটি বিশেষ অভিযানে মৌলভীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) র‍্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-৯,সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার পূর্বপট্টি এলাকার একটি গুদামে বুধবার (৩রা সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৮ লাখ ৭ হাজার ৫০০ শলাকা ভারতীয় আমদানিনিষিদ্ধ পাতার বিড়ি উদ্ধার করা হয়।

অভিযানে গুদাম মালিক সুব্রত কর (৫৬) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওসমানীনগরের ইলাশপুর গ্রামের মৃত সত্যেন্দ্র করের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরবর্তীতে তার দেখানো মতে গুদাম ঘরে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ বিড়িগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত বিড়ি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৯,সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত পথে অবৈধ পণ্য পাচার বন্ধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট