1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মৌলভীবাজারের ৬৭টি ইউনিয়নকে দুর্নীতিমুক্ত রাখতে হবে; জেলা প্রশাসক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলা প্রশাসন বলেন, আপনাদের একটু সৎ ইচ্ছায় হতে পারে প্রতিটি ইউনিয়ন দুর্নীতিমুক্ত। সীমান্তবর্তী চেয়ারম্যানরা সীমান্ত এলাকার চোরাচালান এবং মানব পাচার বন্ধ করতে আপনাদের ভূমিকা রাখতে হবে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় তিনি এসব কথা বলের।

বৃহস্পতিবার (৪ঠা সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

প্রধান অতিথি হিসেবে সভায় গ্ৰাম আদালত বিষয়ক দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ তৈরি করতে হবে। মানুষ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে সেজন্য ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে।

সংশ্লিষ্টদের এ বিষয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্থ হয়। এতে মামলার পরিমাণ দিন দিন বাড়ছে যা বিচার কার্যক্রমকে ব্যাহত করছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপ-পরিচালক(ভারপ্রাপ্ত)মোসা.শাহীনা আক্তার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম।

অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্পের জেলা ডিষ্টিক ম্যানেজার শওকত হাসান।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের শাহাদাত হোসেন,উপজেলা সমন্বয়কারি তাহমিনা পারভিন, সাংবাদিক,জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
০১৭৪৫৯৩৯৪৪৮

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট