1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

কুলাউড়ার সীমান্তে ১ লাখ শলাকা ভারতীয় বিড়িসহ ১জন গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়ন থেকে বুধবার (৩রা সেপ্টেম্বর) ভোরে পুলিশের বিশেষ এক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত ১ লাখ শলাকা বিড়ি জব্দ করেছে পুলিশ। অভিযানে তুহিন আহমদ (২০) নামে ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাতারকৃত তুহিন আহমদ মনোহরপুর গ্রামের মোতালিব মিয়ার ছেলে।

পুলিশ জানায়, এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে এসআই মোস্তাফিজুর, এএসআই মিরাজুলসহ একটি দল কুলাউড়া থানাধীন শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তুহিন আহমদের হেফাজত থেকে ভারতীয় উৎপাদিত শেখ নাসিরুদ্দিন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ১লাখ শলাকা পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত বিড়ির বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা।

কুলাউড়া থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, ভারতীয় সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে এই বিড়ি আমদানি করা হয়েছিল। এ ঘটনায় কুলাউড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট