1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে কটারকোনা মনু ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে বালু মহালের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২রা সেপ্টেম্বর দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

সূত্র জানায়, মনু নদীতে কটারকোনা ব্রিজের পাশে বালুমহাল ইজারার নির্ধারিত স্থানের বাইরে এবং কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল বালুমহালের বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি ও তার সহযোগী দীপক দে’র বিরুদ্ধে। এরআগে ইজারাদার বালু মহালের দখলপ্রাপ্ত হওয়ার পর স্থানীয় হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন সরকার বালু উত্তোলনের জন্য সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু ইজারাদার নাজমুন নাহার লিপি গং সেই সীমানা অতিক্রম করে ভেতর থেকে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন। মঙ্গলবার বালু উত্তোলনরত অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ টি মামলায় ইজারাদার নাজমুন নাহার লিপিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং বালু উত্তোলনের সরঞ্জামাদিসমূহ নির্ধারিত স্থানে সরিয়ে ফেলার নির্দেশ দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো: আনিছুল ইসলাম বলেন, নিয়ম না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহালের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ইজারাদারের লোক সৈকতকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকার পরিবেশ ও সড়ক-সেতুর নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুলাউড়ার কটারকোনা মনু ব্রিজ ও পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজ এলাকায় দীর্ঘদিন থেকে নদী শাসন আইন না মেনে অবাধে বালু উত্তোলন করে আসছিল বালু মহাল ইজারাদার নাজমুন নাহার লিপি গং। যার কারণে হুমকির মুখে রয়েছে মনু কটারকোনা ও রাজাপুর ব্রিজটি। স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এমন অভিযান অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট