1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ভোলায় ডিজিটাল মার্কেটিং ও ফুড এন্ড ব্রেভারেজ প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে
ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার ব্যাংকেরহাট বাজারে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটে (জেইউটিটিআই) ২টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিকিপ) প্রকল্পের আওতায় পরিচালিত বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এর সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম চলছে, যা স্থানীয় যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিডব্লিউসিসিআই-এর প্রতিনিধি সাইমুম রেজা খান এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) এর পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিজেইউএস পরিচালক (মাইক্রাফিনান্স) হুমায়ুন কবীর, এবং সঞ্চালনা করেন জেইউটিটিআই-এর অধ্যক্ষ সাধন কুমার পাল।
এই কর্মসূচির মাধ্যমে দুটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে: ডিজিটাল মার্কেটিং ও উদ্যোক্তা উন্নয়ন, এবং খাদ্য ও পানীয় উৎপাদন ও উদ্যোক্তা উন্নয়ন। অতিথিরা তাঁদের বক্তব্যে জানান, এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা অর্জন এবং ভোলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সিকিপ প্রকল্পটি দেশব্যাপী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চালু রয়েছে, যা এডিবি এবং সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত।, যা নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।
এই প্রশিক্ষণ কর্মসূচি ভোলার স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি যুবসমাজের বেকারত্ব হ্রাসে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট